আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার-এ বিজেপি প্রার্থী ঘোষণার পরই দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার রাতে বিজেপির একাংশ কর্মী-সমর্থক প্রার্থী বদলের দাবিতে উত্তেজিত হয়ে ওঠেন।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের জন্য পরিতোষ দাস-এর নাম ঘোষণার পরেই ক্ষোভের সঞ্চার হয় দলের একাংশের মধ্যে। তাঁকে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে কর্মী-সমর্থকরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। উত্তেজিত কর্মীরা নিজেদের ক্ষোভ উগরে দেন এবং প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন।
ঘটনায় দলীয় অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
প্রার্থী বদলের দাবিতে আলিপুরদুয়ারে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর।












Leave a Reply