আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে দীপক বর্মন-এর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন দলীয় কর্মী ও সমর্থকরা।
সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রার্থীর নাম ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এদিন রাতে দীপক বর্মন জটেশ্বর এলাকায় পৌঁছালে তাঁকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপির ৪ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়।
দলীয় কর্মীরা ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে প্রার্থীকে সংবর্ধনা জানান। গোটা অনুষ্ঠান জুড়ে বিজেপি কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ফালাকাটায় বিজেপি প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস, জটেশ্বরে সংবর্ধনা দীপক বর্মনের।












Leave a Reply