চন্দ্রকোনারোডে গলায় ফাঁস দিয়ে মহিলার মৃত্যু, দুর্লভগঞ্জে চাঞ্চল্য।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালা চৈরা (৪৬)। শনিবার সকালে বাড়ির মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *