দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী সম্মানার্থে বিজেপি। আজ বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাহানপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে শতবর্ষ পেরোনো এক আদিবাসী মহিলাকে সম্মান জানালেন বালুরঘাট বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
প্রচারের মাঝে পাহানপাড়ায় গিয়ে প্রার্থী ওই বৃদ্ধার বাড়িতে যান। ফুলের মালা দিয়ে তাঁকে সম্মানিত করেন এবং আশীর্বাদ নেন। বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই আদিবাসী মহিলা ও তাঁর পরিবার।
বিদ্যুৎ কুমার রায় বলেন, “আদিবাসী সমাজ আমাদের গর্ব। বিজেপি সবসময় আদিবাসী ভাই-বোনেদের পাশে আছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আদিবাসীদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনাদের আশীর্বাদ নিয়েই বালুরঘাটের সেবা করতে চাই।”
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের নেতৃত্ব ও কর্মীরা। এলাকার আদিবাসী বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন প্রার্থী।
উল্লেখ্য, ভোটের প্রচারে বেরিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় বুথভিত্তিক জনসংযোগে জোর দিয়েছেন।












Leave a Reply