নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বেকার যুবকদের কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ার আহ্বানে সাড়া দিয়ে বালুরঘাট বিধানসভায় ২৭৩ জন যুবক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। মঙ্গলবার বালুরঘাটে আয়োজিত এক যোগদান সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার ও বালুরঘাট বিধানসভার জেডপি ২ মণ্ডলের সভাপতি তাপস সরকার। এছাড়াও বিজেপি জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
যোগদান প্রসঙ্গে বিদ্যুৎ কুমার রায় বলেন, “বাংলার যুব সমাজ কাজ চায়, স্বচ্ছ শাসন চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার যুবকদের স্বনির্ভর করতে একাধিক প্রকল্প চালু করেছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই এত সংখ্যক যুবক আজ বিজেপিতে সামিল হলেন।”
জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই বিজেপি’র লক্ষ্য। নতুন যুবশক্তি সংগঠনকে আরও মজবুত করবে।”
জেডপি ২ মণ্ডল সভাপতি তাপস সরকার জানান, যোগদানকারী যুবকরা এলাকায় বুথস্তরে সংগঠন গড়ে তুলতে ও কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।
নতুন যোগদানকারীদের বক্তব্য, বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী দিনে দলের হয়ে বালুরঘাট বিধানসভায় প্রচার ও সাংগঠনিক কাজে অংশ নেবেন বলে জানান তারা।












Leave a Reply