উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রানিবাগান এলাকায় ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস-এর সমর্থকদের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটের আগে নগদ টাকার প্রলোভন দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
স্থানীয় পৌর পিতা ও তৃণমূল নেতা প্রবীর মজুমদার দাবি করেন, সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও বিজেপি নেতা জয় সাহা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি শুধুই রাজনৈতিক প্রচার, এবং বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।
পানিহাটিতে ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত, উত্তপ্ত রানিবাগান।












Leave a Reply