ভিডিও ঘিরে উত্তাল হলদিয়া, ‘মিথ্যে’ দাবি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল ভিডিও ভাইরালের পর এবার হলদিয়ার বিজেপি প্রার্থীকে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। যাকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়েছে শিল্পশহর হলদিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে হলদিয়া বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এই ভিডিও দেখার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া জুড়ে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ খোদ বিজেপি প্রার্থীর ছবি ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভোটারদের। তৃণমূলের অভিযোগ বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। তার প্রমাণ প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন। যদিও মিথ্যে তৈরি করা ভিডিও বলে দাবি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *