দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের একাংশ ২০২৬ সালের প্রস্তাবিত ট্রান্সজেন্ডার আইন প্রত্যাখ্যান করে সরব হয়েছেন। তাঁদের আশঙ্কা, ১৩ই মার্চ থেকে কার্যকর হতে চলা এই আইনের ফলে পরিচয় সংকট, নাগরিক অধিকার হ্রাস ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারেন তাঁরা। কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন বাধা তৈরি হতে পারে বলে দাবি করেছেন প্রতিনিধিরা।
এই প্রেক্ষিতে আইন প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। বিষয়টি তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সমর্থনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের সম্মান ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, দেশের উন্নয়নে সক্রিয় অংশীদার হিসেবে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।
ট্রান্সজেন্ডার আইন ঘিরে ক্ষোভ, দক্ষিণ দিনাজপুরে সাংবাদিক বৈঠক।।












Leave a Reply