আরামবাগে তাণ্ডব, TMC সাংসদের গাড়ি ভাঙচুর, হাসপাতালে মিতালি বাগ।।

রণক্ষেত্র আরামবাগ! অভিষেকের সভার পথে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ।অভিষেকের সভায় যাওয়ার পথে TMC সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ! ভেসে এল কান্নার আওয়াজ, আর্তনাদ, রণক্ষেত্র আরামবাগ।

আরামবাগ, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। ফেসবুক ভিডিওতে শোনা যাচ্ছে আর্তনাদ ও কান্নার শব্দ।জেলাশাসকের রিপোর্টে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ ইঙ্গিত মিলেছে।আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। দলীয় কর্মসূচি সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত হন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে সাংসদের গাড়িতে ভাঙচুর এবং কান্নার আওয়াজ পাওয়া গেছে। যদিও হামলার মুখে সাংসদকে নির্ভীক কণ্ঠে ‘মারুন’ বলতেও শোনা যায়।
হুগলির জেলাশাসকের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, এই সংঘর্ষের মূলে থাকতে পারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে আরামবাগ ও গোঘাটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *