মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্যে কাজে নিয়ে যাবে বলে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ। ১ লক্ষ ১৬ হাজার টাকা মুক্তিপণের দাবি। মালদহের হবিবপুর থানার দাল্লা এলাকার ঘটনা। পরিযায়ী শ্রমিকের পরিবার দ্বারস্থ মালদহ জেলা পুলিশ সুপারের। জানা গেছে অপহৃত পরিযায়ী শ্রমিকের নাম উমেশ রায়। তার বাবা হীরেন রায়ের অভিযোগ, তার ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। সেই সূত্রে গতকাল সকালে মালদার গাজোল থানার ওলতোড় এলাকার বাসিন্দা পেশায় লেবার সরবরাহকারী মুকুল বিশ্বাস তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজে নিয়ে যাবে বলে। এরপর সন্ধ্যা নাগাদ হঠাৎ সংশ্লিষ্ট ওই ব্যক্তি ফোন করে বলে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চাই। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়। আজ এই মর্মে মালদা জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে।
বেঙ্গালুরুতে কাজ দেওয়ার প্রলোভন, যুবক অপহৃত দাবি পরিবারের।।












Leave a Reply