ভোটে পরিযায়ী শ্রমিকদের বড় ভূমিকা, দাবি সংগঠনের সভাপতি এস এস আলমের।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নজিরবিহীনভাবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের উপস্থিতি চোখে পড়ার মতন ছিলো। ইতিমধ্যেই এক দফার ভোট হয়ে গিয়েছে সেখানে দেখা দিয়েছে স্বাধীনতা পরবর্তী এই প্রথম ৯২% এর ওপর মানুষ ভোট দান করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এত সংখ্যক মানুষ যে ভোট দান করেছেন তার জন্য পরিযায়ী শ্রমিক রাও একটা কারণ। নজির বিহীন হবে বাসে,ট্রেনে অথবা গাড়ি ভাড়া করে ভীন রাজ্য থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকরা আসছে বাংলায় ২০২৬ এর ভোট দান করতে। এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অধিকাংশ কিন্তু স্বর্ণ শিল্পীর কাজ করে অন্যান্য রাজ্যে। প্রথম দফার মতনই দ্বিতীয় দফাতেও যাতে অধিকাংশ মানুষ ভোট দান করে এবং এই পরিযায়ী শ্রমিকদের অংশগ্রহণ থাকে তাই পরিবর্তনের পক্ষে ভোট দান করার আহ্বান জানালেন পরিযায়ী শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি এস এস আলম। তার বক্তব্য বিগত ১৫ বছর বর্তমান সরকার পরিচয় শ্রমিকদের জন্য ভাবেননি, বাইরের রাজ্যে গিয়ে কষ্ট করে পয়সা রোজগার করে এই রাজ্যে নিয়ে আসছে। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কিছু করবেন,এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখনো পর্যন্ত কিছু করেই উঠতে পারেননি। তাই তিনি আহ্বান করেছেন সমস্ত পরিবারের শ্রমিকদের যাতে তারা নিজেদের অবস্থান বিচার করে ভোট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *