তপন-গঙ্গারামপুর-বালুরঘাট-কুমারগঞ্জে গণনা প্রক্রিয়া শুরু।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাটে কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গণনার প্রক্রিয়া এগোচ্ছে। প্রশাসনের তত্ত্বাবধানে এবং সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে একে একে স্ট্রংরুম খোলা শুরু হয়েছে।
এখনও পর্যন্ত তপন, গঙ্গারামপুর, বালুরঘাট ও কুমারগঞ্জ—এই চারটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম খোলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীদের সামনে স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *