উন্নত শিক্ষার লক্ষ্যে বালুরঘাটের স্কুলে নতুন সংযোজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধান সভার সদ্য প্রাক্তন বিধায়ক ড: অশোক লাহিড়ীর বিধায়ক তহবিল থেকে প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যাবস্থায় ডিজিটাল প্রজেক্টর সামগ্রী প্রদান করা হলো চকরাম প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার দুপুরে নির্দিষ্ট এজেন্সির কর্মী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর চক্রের অন্তর্ভুক্ত ভাট পাড়া পঞ্চায়েতের অন্তর্গত চকরাম প্রাথমিক বিদ্যালয়ে এসে প্রজেক্টের মেশিন সেট করেন। প্রসঙ্গত ড: লাহিড়ী বছর খানেক আগে চকরাম প্রাথমিক বিদ্যালয়ে এসে স্কুলে বেশ কিছুক্ষন সময় কাটিয়েছেন। সেই সময় ছাত্র ছাত্রীদের উন্নতমানের পড়াশোনার জন্য ডিজিটাল প্রজেক্টর মেশিনের জন্য আবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন । সেই প্রজেক্টর মেশিন আজ সেট করলো নির্দিষ্ট এজেন্সির কর্মী। ছাত্র ছাত্রীরা নতুন শিক্ষা সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছে জানালো ছাত্র ছাত্রীগন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চৌধুরী বলেন আজকে আমরা প্রজেক্টর মেশিন, স্কিন সামগ্রী ছাড়াও একটি পরিশ্রুত পানিয় জলের মেশিন পেয়েছি ওনার কাছ থেকে। তিনি বলেন আগামীদিনে নতুন সরকারের কাছ থেকে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো গত প্রয়োজনীয় সামগ্রীর জন্য আবেদন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *