মালদা, নিজস্ব সংবাদদাতা :— মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসে মাতলেন পুরাতন মালদার বিজেপি কর্মী-সমর্থকরা। শনিবার সকাল এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় টিভি স্ক্রিনের মাধ্যমে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতেই কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, যুব নেতা সোমনাথ প্রসাদ, বিজেপি নেত্রী জয়ন্তী মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। শপথ বাক্য পাঠের মুহূর্তে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।পাশাপাশি ঝালমুড়ি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন কর্মী-সমর্থকেরা।
পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় বড় টিভি স্ক্রিনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।












Leave a Reply