বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গ জয়ের আনন্দে বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বুড়ামা কালী মন্দিরে পুজো দিলেন। এদিন বালুরঘাট বুড়ামা কালীবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি তিনি এদিন তিওর ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শনে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক কুমার লাহিড়ী। সেখানে থাকা ছাত্রদের সঙ্গেও কথা বলেন তিনি। অশোক বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বালুরঘাটে আমার একটা ভাড়া বাড়ি রয়েছে এবং আমি এই মুহূর্তে একটা নতুন চাকরিতে জয়েন করেছি তাই আমি শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছি আবার সোমবার ফিরে যাব দিল্লিতে। আজ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ হচ্ছে আজ আমাদের খুব আনন্দের দিন। তাই আজ আমি বুড়া মা কালী মন্দিরে এসে মায়ের চরণে প্রণাম জানালাম।
শপথ গ্রহণের দিনে কালী মন্দিরে প্রণাম নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের।












Leave a Reply