রবীন্দ্রনাথের জীবনদর্শন তুলে ধরলেন মহকুমাশাসক দেবব্রত রায়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও শনিবার সকালে বালুরঘাট রবীন্দ্র ভবনে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।

‘উত্তরের সংস্কার ভারতী’-র দক্ষিণ দিনাজপুর শাখার সদস্যরা উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত-সহ একাধিক গান পরিবেশন করেন। খুদে শিল্পী অদৃতি সাহা রায় আবৃত্তি করে সকলের নজর কাড়ে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালুরঘাট সদর মহকুমাশাসক দেবব্রত রায়। তিনি বিশ্বকবির জীবন ও দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

এদিনের অনুষ্ঠানে ‘উত্তরের সংস্কার ভারতী’-র দক্ষিণ দিনাজপুর শাখার সম্পাদিকা সুমনা কর্মকার, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা এবং শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন রুমা মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *