মালদা, নিজস্ব সংবাদদাতা :- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেহাল অবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক। প্রাক্তন বিধায়ককে চোর দালাল বলে কটাক্ষ। ব্লক স্বাস্থ্য অধিকারী কে ধমক। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তরজা। খোঁচা বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতাল। এর আগেই বারবার এই হাসপাতালের দুর্বল পরিকাঠামো এবং বেহাল অবস্থা সামনে এসেছে। রোগীর পরিবাররা বারবার অভিযোগ করেছে।এই হাসপাতালের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন।হঠাৎ করেই এদিন কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক মতিবুর রহমান। তিনি গিয়ে দেখেন পরিকাঠামোর বেহাল দশা। চিকিৎসকের অভাব। শৌচালয়ের করুন পরিস্থিতি। সাথে সাথে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মন্ডলকে ডাকেন। অব্যবস্থা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেন।এমনকি তাজমুল কে চোর দালাল বলেন। সংবাদ মাধ্যমের সামনেও তার দাবি তিনি মানুষের কাজ করার জন্য বিধায়ক হয়েছেন। তাদের সরকার না হলেও সাধ্যমত কাজ করবেন। আর তার কাজের মধ্যে প্রথম গুরুত্ব হাসপাতাল। যদিও এই নিয়ে বিজেপির দাবি রাজ্যজুড়ে ভরাডুবির পরেও তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। বিজেপি এসেছে বিজেপি সরকার দায়িত্ব নিয়ে হাসপাতালের পরিকাঠামো ঠিক করবে।
হরিশ্চন্দ্রপুর হাসপাতালে গিয়ে প্রাক্তন বিধায়ককে কটাক্ষ তৃণমূল নেতার।












Leave a Reply