পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন প্রতাপপুর এলাকায় মেদিনীপুর রোটারি আই হসপিটালের উদ্যোগে এবং মোমেন্টাম ইন্ডিয়া স্কুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই দিন যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌড়ি, সুশান্ত কারক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জানা গিয়েছে এই দিন শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে তাদের চক্ষু ছানি পরীক্ষা করান।
চোখের যত্নে বিশেষ উদ্যোগ, প্রতাপপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যের চক্ষু পরীক্ষা।












Leave a Reply