হাইকোর্টের নির্দেশে স্কুলে স্কুলে পরিদর্শন, শৌচালয় পরিচ্ছন্নতা ও স্যানিটারি ন্যাপকিনের খোঁজ পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের স্কুল গুলিতে শৌচালয়ের পরিচ্ছন্নতা ও বালিকাদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করার ব্যবস্থা কি রকম আছে, তা জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের জুভেনাইল সেক্রেটারিয়েট গত ৩ জুলাই রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিবকে এই মর্মে একটি চিঠি দিয়ে উক্ত বিষয় প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে। এই আদেশের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ জনিয়েছেন, গত ৭-৯ জুলাই জেলার ১০৮৩ টি বিদ্যালয়ে এই অনুসন্ধানের কাজ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষের অধিকার মিত্র গন তৎপরতার সাথে এই কাজ সম্পন্ন করায় তিনি তাদের অভিনন্দন জানান। এই কাজে খোদ সচিব তথা জজ সাহেব সয়ং কয়েকটি বিদ্যালয়ে গিয়ে অনুসন্ধানের কাজটি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *