টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনা, শিরীষ গাছের ডাল চাপা পড়ে আহত তিন পড়ুয়া।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি মোড় এলাকায় শিরীষ গাছের বিশাল ডাল ভেঙে পড়ে গুরুতর জখম হলেন একাদশ শ্রেণীর তিন ছাত্রী। সোমবার বিকেলের আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে গিয়েছে সবাই। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁঠালবাড়ি মোড় এলাকায় রাস্তার ধারে বহু বছরের পুরনো একটি বিশাল শিরীষ গাছ রয়েছে। দীর্ঘদিন ধরেই গাছটির শুকনো ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে সোমবার বিকেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিলো ক্লাস একাদশের তিন ছাত্রী। সেই সময় আচমকাই ওই শিরীষ গাছটির একটি বড় শুকনো ডাল ভেঙে তাঁদের উপর আছড়ে পড়ে। ঘটনায় তিনজনই গুরুতর জখম হন। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাঁঠাল বাড়ি মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *