‘রক্তদান জীবন দান’ বার্তা নিয়ে জটেশ্বরে রক্তদান শিবির, বহু মানুষের অংশগ্রহণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ‘রক্তদান জীবন দান’ এই ব্রতকে সামনে রেখে রক্তের সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জটেশ্বর প্রগতি সংঘ। রবিবার ওই ক্লাব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জটেশ্বর প্রগতি সংঘ শুধু ক্রীড়া বা সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই অন্যতম উদ্যোগ এই স্বেচ্ছায় রক্তদান শিবির। তাঁদের বিশ্বাস, একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান একাধিক অসহায় রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিন শিবির থেকে সংগৃহীত রক্ত ফালাকাটা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তাঁরা আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা জটেশ্বর প্রগতি সংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *