প্রভাস মণ্ডল কাণ্ডের পর বাড়তি সতর্কতা, সূর্যপুরে তিন অভিযুক্তকে নিয়ে তদন্তে সিআইডি

নিজস্ব সংবাদদাতা-বারুইপুর:- সূর্য্যপুর নাবালিকা কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করল সিআইডি। বারুইপুরের সূর্য্যপুর-ধপধপি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে একই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে আনা হলে সে পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায় বলে পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিকের নিরাপত্তা বলয়ের মধ্যে তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ চালাচ্ছে। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *