পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তমলুক মহকুমা বিভাগীয় সুব্রত কাপের উদ্বোধন হল। তমলুক মহকুমা বিভাগের সুব্রত কাপের উদ্বোধন হল শুক্রবার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত। ছিলেন তমলুক পৌরসভার কাউন্সিলর জয় দাস নায়েক, ডাক্তার মৃদুল দে সহ এলাকার বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজসেবীরা।। এই প্রতিযোগিতায় মহকুমার ১৫ টি স্কুল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ভাষণে জেলার সভাধিপতি বলেন এই মহকুমার যে স্কুলগুলি অংশ গ্রহণ করেছে সেই স্কুলের শিক্ষক মন্ডলী থেকে শুরু করে অংশ গ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন। রাজ্য সরকার যেভাবে সদর্থক ভূমিকা নিয়েছে খেলাধুলার ক্ষেত্রে তাকে মর্যাদা দিতে হবে। খেলাধুলার মান উন্নয়নের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্বকে রক্ষা করার দায়িত্ব খেলার মধ্যেই রাখতে বলে জানান সভাধিপতি।
ফুটবলের উৎসবে মাতল তমলুক, মহকুমা সুব্রত কাপের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি।












Leave a Reply