আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল। পুজো দিলেন হাজার হাজার পুণ্যার্থী। শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালতে হাজির হন শয়ে শয়ে ভক্তরা। প্রাচীন এই মন্দিরে শ্রাবণের প্রতি সোমবারই প্রচুর পুণ্যার্থী পুজো দিতে আসেন। তবে এদিন প্রথম সোমবার ভিড় ছিল চোখে পড়ার মতো।পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে এদিন মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও এদিন জটেশ্বর শিব মন্দির চট্টরে জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পাটির উদ্যোগে শিব ভক্তদের জন্য বিশাল ভান্ডারার আয়োজন করা হয়।এদিন বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী ভান্ডারার থেকে প্রসাদ গ্রহণ করেন। জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পাটির কর্ণধার জয়দ্বীপ হাজরা জানান, জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পাটির সদস্য নিজেরাই এই ভান্ডারার আয়োজন করেছেন। এই বছর প্রায় পঁচিশ শো ভক্ত ও পুণ্যার্থী জন্য আয়োজন করা হয়েছে। এদিনের ভান্ডারা তে ছিল লুচি, তরকারি ও হালুয়া। এদিন সকাল প্রচুর শিব ভক্ত ওই ভান্ডারা থেকে প্রসাদ গ্রহণ করেন। জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পাটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিব মন্দিরে আসা পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা।
‘বোল বাম’ ধ্বনিতে মুখর জটেশ্বর, শ্রাবণের প্রথম সোমবারে শিবভক্তদের উপচে পড়া ভিড়।












Leave a Reply