যাতায়াতের রাস্তা বন্ধ, পঠন-পাঠন থমকে— মানিকচকে স্কুল খুলতে রাজ্য সড়ক অবরোধ।

মালদা, নিজস্বসংবাদদাতা:—- মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুল দীর্ঘ আট মাস ধরে বন্ধ। বিদ্যালয়ের নিজস্ব কোন রাস্তা না থাকায় এক রাইতই জমি থেকেই যাতায়াত করতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা। কিন্তু বিগত আট মাস ধরে জমি মালিক সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন বিদ্যালয়ে কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। তাই বাধ্য হয়ে আট মাস ধরে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। বিষয়টি প্রশাসনিক স্তরে বহু জায়গায় আবেদন জানিয়েও এখনো পর্যন্ত হয়নি কোন সুরাহা। তাই শেষমেষ কোন পথ না পেয়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একত্রিত ভাবে মানিকচক মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সোমবার প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ প্রদর্শন, ic সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী এসে তাদের আশ্বাস দিলে উঠে অবরোধ। ছাত্র-ছাত্রীদের সাথে এগিয়ে বন্ধ থাকা রাস্তা খুলে আপাতত যাতায়াতের ব্যবস্থা করেন মানিকচক থানার আইসি। বিদ্যালয়ের ছাত্রীদের দাবি আগামী সাত দিনের মধ্যে জমির জট কাটবে বলে জানিয়েছেন মানিকচক থানার পুলিশ আধিকারি। অন্যদিকে জমি মালিকের দাবি, দীর্ঘ দিন এই জমি দিয়ে স্কুল কর্তৃপক্ষ যাতায়াত করেছে। সেই সময় কোন সমস্যা না থাকলেও বর্তমানে জমি সকলে ভাগাভাগি করে নিজের জায়গা ঘিরে ফেলেছে। সেই হিসাবে আমিও নিজের জায়গা ঘিরেছি। প্রশাসন জমির ক্ষতিপূরণ দিলে আমি জমি দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *