জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে অভিযোগ, ইংরেজবাজার পুরসভায় পুলিশের তল্লাশিতে চাঞ্চল্য।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জন্ম, মৃত্যু সার্টিফিকেট তদন্তে মালদহের ইংরেজবাজার পৌরসভায় পুলিশ। জন্ম, মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিভাগে হানা। নথিপত্র যাচাই পুলিশের। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে পুর ও নগরন্নোয়ন দপ্তরে অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী দল আসবে বলে দপ্তরের তরফে আগাম জানানো হয়েছিল। পুরসভা তদন্তের কাজে সাহায্যে প্রস্তুত। কোনও অনিয়ম থাকলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিকে পুরসভায় পুলিশি অভিযান ঘিরে এদিন হইচই পরে। এদিন রাজ্যের একাধিক পুরসভা ও পঞ্চায়েতে জন্ম, মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে তদন্ত চালায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *