পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বাসস্ট্যান্ডে বিজেপির মজদুর সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খণ্ড কার্যবাহ দীপ অবস্থী, সংঘের জেলা সদস্য বিশ্বজিৎ ব্রহ্মচারী, গড়বেতা ইউনিটের মিঠুন শুকূল, মণ্ডল সভাপতি সৌমেন শুকূল-সহ সংঘের অন্যান্য সদস্যরা।
উপস্থিত বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে এবং অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের স্বার্থে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রক্তদানই জীবনদান—গড়বেতায় বিজেপির মজদুর সংঘের উদ্যোগে সফল রক্তদান শিবির।।












Leave a Reply