রথের দড়িতে হাজারো ভক্তের টান, উৎসবের আমেজে মাতল জটেশ্বর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরে উল্টো রথেও ভিড় উপচে পড়ল। শুক্রবার বিকেলে প্রচুর মানুষ উল্টো রথের দড়িতে টান দিতে ভিড় জমিয়েছেন। জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে উল্টো রথের দড়িতে টান দেন অসংখ্য মানুষ। এদিন নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন ছিল পুলিশ প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকাও নজরে পড়ে। এদিকে, জটেশ্বর বাজার এলাকায় বসেছিল বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান। খেলনা, মিষ্টি, খাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানেও ছিল ভিড়। উল্টো রথ ও কেনাকাটার আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে গোটা জটেশ্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *