ধৃতদের জেরায় মিলল টাকার হদিস, মালদার মঙ্গলবাড়িতে স্পেশাল অপারেশন টিমের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বীরভূমের পর এবার মালদা। ফের টাকার পাহাড়। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়।টাকার মেশিন নিয়ে চলছে গননা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। উল্লেখ্য গত৫/৭/২৬ তারিখে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়াতে ১৫০০টি কার্ফ সিরাপ আটক করে।গ্রেপ্তার হয় চারজন। তাদের জেরা করতেই মালদাতে এই ঠিকানায় হানা দিয়ে টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত চারজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। অবশেষে মালদার মঙ্গলবাড়িতে টাকা গুনতে আনা হল মেশিন। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। তাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পুলিশ। আর সেই ধৃত ৪ জনকে জেরা করে টাকার পাহাড়ের সন্ধান পায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *