শিক্ষানবিশের হাতে স্টিয়ারিং, দাসপুরে রাস্তার পাশের নয়ানজুলিতে গাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ফরিদপুর এলাকায় গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাইপাট হাটতলা সংলগ্ন এলাকার এক ব্যক্তি তাঁর গাড়িটি ধোয়ার জন্য এক চালকের মাধ্যমে ওয়াশিং সেন্টারে পাঠিয়েছিলেন। অভিযোগ, ওই চালক গাড়িটি নিয়ে এক নতুন শিক্ষানবিশকে ড্রাইভিং শেখানোর উদ্দেশ্যে রাস্তায় বের হন। গাড়ি চালানোর সময় শিক্ষানবিশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় একটি জেসিবি মেশিন এনে গাড়িটিকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *