পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মা-কে অপমান, দেশের সেনাবাহিনীকে অপমান এবং ছাত্র আন্দোলনের নামে হিংসা ছড়ানোর অভিযোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক বাবলু কোলে, সহ-সভাপতি সুকুমার রায়, যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা, মহিলা নেত্রী অনিমা সামন্ত সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। এই দিন এই প্রতিবাদ কর্মসূচিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
কেশপুরে বিজেপির প্রতিবাদ মিছিল, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে অপমানের অভিযোগে বিক্ষোভ।












Leave a Reply