কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগরে অবৈধভাবে গজিয়ে ওঠা সিলিন্ডার গ্যাসের দোকানে হানা মালদহ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের।

কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:- ঘটনায় ব্যাপক শোরগোল গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জনৈক মিঠুন মন্ডল এবং চন্দন সরকার দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বৈষ্ণবনগর বাজারে এলাকায় দুটি গ্যাসের গোডাউন খুলেছিলেন। সেখানেই তারা ব্ল্যাকে গ্যাস তুলে সেই গ্যাসকে চড়া দামে বিক্রি করতেন। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। ওই অভিযানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্নেহাশীষ মুখার্জি। পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশও ওই অভিযানে সহযোগিতা করে। ইতিমধ্যেই ওই অভিযানে মিঠুন মন্ডল এবং চন্দন সরকারকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তাদের দুটি গোডাউন থেকে উদ্ধার হয় প্রায় ৮০ গ্যাস সিলিন্ডার। ইতিমধ্যেই ওই গোডাউনগুলিকে সিল করেছে পুলিশ। পাশাপাশি ওই গ্যাস সিলিন্ডারগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, আগামীতেও এ ধরনের অভিযান চালানো হবে। যাতে সাধারণ মানুষের কোন রকম অসুবিধা না হয় এবং অবৈধভাবে গ্যাস মজুদ করে চড়া দামে সেই গ্যাসকে বিক্রি করতে না পারে অবৈধ কারবারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *