চাঁদার জুলুম রুখতে ট্রান্সপোর্ট মালিকদের পাশে থাকার বার্তা, পিংলায় সংগঠনের সভা।

পিংলা , পশ্চিমমেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বাড়িষ বাজার সংলগ্ন ময়না পিংলা ট্রান্সপোর্ট ওনার এসোসিয়েশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় বার্ষিক সাধারণ সভার আয়োজ করা হয় এদিন এই সভায় সংগঠনের সকল সভ্য দের সামনে বার্ষিক আর্থিক আয় ব্যয়ের ব্যালান্সশিট তুলে ধরা হয়, এদিন সভাপতি ও সম্পাদক সংগঠনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,এছাড়া আগামী কয়েকটি মাস পূজার মাস তাই চাঁদার জুলুম থেকে ট্রান্সপোর্ট মালিকদের কল্যানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে ও সকল সদস্যদের একত্রিত হয়ে কি করণীয় তা তুলে ধরেন,তাছাড়া ট্রান্সপোটের ক্ষেত্রে অকেজ রাস্তা ঘাট দ্রুত মেরামত করে ফেলার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *