শনি মহারাজের পুজো ঘিরে উৎসবের আবহ, জটেশ্বর মন্দিরে ভক্তদের ঢল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকার শনি মন্দিরে নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হল শনি মহারাজের বাৎসরিক পুজো। পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজো সম্পন্ন করার পাশাপাশি এদিন হোম-যজ্ঞেরও আয়োজন করা হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কমিটি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ বহু বছর ধরে জটেশ্বর বাজারের এই মন্দিরে নিয়মিতভাবে শনি মহারাজের বাৎসরিক পুজোর আয়োজন হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও জটেশ্বরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা এবং দূরদূরান্ত থেকে বহু ভক্ত মন্দির প্রাঙ্গণে এসে পুজোয় অংশ নেন। পুজোকে কেন্দ্র করে এদিন মন্দির চত্বরে ছিল উৎসবের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *