উপপ্রধান রিয়াজুল শেখকে ঘিরে উত্তেজনা, ‘ডিম থেরাপি’র ভিডিও ছড়াল নেটদুনিয়ায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার তৃণমূলের উপপ্রধান কে লক্ষ্য করে “ডিম থেরাপি” সাধারণ মানুষের। মঙ্গলবার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করর্ষা অঞ্চলের গুইয়াদহ এলাকায়। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে করর্ষা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিয়াজুল শেখ গ্রাম পঞ্চায়েতের অফিসে আসতেই তার উপর “ডিম থেরাপি’র সাথে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদিও ভিডিওতে স্পষ্ট শোনা গিয়েছে উপপ্রধান রিয়াজুল শেখ তার উপপ্রধান পদ ছেড়ে দিয়েছেন। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *