আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : -চা বাগানের পরিচর্যায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্সা চা বাগানে ড্রোনের মাধ্যমে স্প্রেয়িংয়ের কাজ শুরু হল। ড্রোনের সাহায্যে চা গাছের উপর নির্দিষ্টভাবে স্প্রে করা হচ্ছে। এতে কম সময়ে বড় এলাকায় কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চা বাগানে প্রযুক্তির এই অভিনব ব্যবহার ঘিরে নজর কেড়েছে স্থানীয়দের।
গাছে ড্রোনে স্প্রেয়িং, প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে তোর্সা চা বাগানের পরিচর্যা।












Leave a Reply