মালদা, নিজস্ব সংবাদদাতা :—- বামেদের আইন অমান্য। আর এই কর্মসূচি কে ঘিরে উত্তেজনা মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে। আজ বামেদের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শহরের পোস্ট অফিস মোড়ের কাছেই পুলিশ মিছিল আটকে দেয়। আর তাকে ঘিরে উত্তেজনা।
এসআইয়ারে যাদের নাম বাতিল হয়েছে তাদের নাম তুলতে হবে, হকার উচ্ছেদ করা যাবে না সহ একাধিক দাবিতে সিটু বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলি এদিন মালদার ইংরেজবাজার শহরে আইন অমান্য কর্মসূচি পালন করে। জেলাশাসকের দপ্তর ঘেরাও করতে গেলে শহরের পোস্ট অফিস মোড়ে পুলিশ তাদের আটকায়। প্রথম ব্যারিকেডটি আন্দোলনকারীটা ভেঙে ফেলে। দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় সেখানেই পথসভা করা হয়।
জেলাশাসকের দপ্তর ঘেরাওয়ে বামেদের মিছিল, পোস্ট অফিস মোড়ে পুলিশের বাধা।।












Leave a Reply