নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিসঘটনাটি গয়েশপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের। স্থানীয়দের অভিযোগ দিঘ ১৫ ধরে এই রাস্তা বেহাল অবস্থা। ভোট আসলে রাস্তায় পাথর ও পিচের ড্রাম পড়তো । নতুন রাস্তা হবার প্রতিশ্রুতি দিত তৃণমূল কাউন্সিলর থেকে নেতারা । ভোট মিতে গেলে উধাও হয়ে যেত পাথর ও পিচের ড্রাম, ভাঙা রাস্তায় পথ চলতে হতো আমাদের।
রাস্তার জন্য তৃণমূল কাউন্সিলর থেকে নেতাদের বললে মিলত শুধু প্রতিশ্রুতি। রাস্তা আর হতো না।
এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দিনে হাজার হাজার মানুষের যাতায়াত, তিনশো পরিবারের একমাত্র যাতায়াতের পথ। বিশেষ করে বর্ষা কালে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হয়।
কিন্তু এভাবে ভাঙা রাস্তা নিয়ে ১৫ বছর কেটে গেল।
অন্তরে ক্ষোভ,রাগ ও ঘৃণা ছিল তৃণমূলের উপর । সরকার পরিবর্তন হয়েছে তাই আমরা এখন আশার আলো দেখছি।
নতুন সরকারের উপর ভরসা আছে আমরা চাই আমাদের এই রাস্তা খুব দ্রুত যাতে তৈরি হয়।
বর্ষায় বাড়ে দুর্ভোগ, ১৫ বছরেও মেলেনি স্থায়ী সমাধান—সরকার পরিবর্তনে রাস্তা নিয়ে আশাবাদী গয়েশপুর।












Leave a Reply