পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং গড়বেতা-৩ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় চন্দ্রকোনারোড শহরের বিলা নতুনপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এই দিনের স্বাস্থ্য শিবিরে স্থানীয় চিকিৎসক এবং আশা কর্মীরা উপস্থিত ছিলেন। শিবিরে কয়েকশো সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শও দেওয়া হয়।
ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও ব্লকের বিভিন্ন এলাকায় এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রত্যন্ত এলাকার মানুষের পাশে স্বাস্থ্য দপ্তর, চন্দ্রকোনারোডে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।












Leave a Reply