মুনাফা কমছে ৫-৭%, সংকটে বেকারি শিল্প—কলকাতায় ২৬তম রাজ্য সম্মেলনে সরব সংগঠন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা, ২৩ আগস্ট, ২০২৬ :: পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন এর ২৬ তম বার্ষিক রাজ্য সম্মেলন রবিবার কলকাতার মিলন মেলায় অনুষ্ঠিত হলো। বেকারী শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের দুশো প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী শংকর সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস,ক্ষুদ্র শিল্পের বিশিষ্ট আধিকারিক দেবদত্ত ব্যানার্জি, সংগঠনের সভাপতি বজরং প্রসাদ আগরওয়াল, সহ সভাপতি শেখ আবু জাফর ও অমিতাভ জানা, সংগঠনের সম্পাদক নূর হোসেন মল্লিক, সিইও আরিফুল ইসলাম প্রমুখ।
এই সম্মেলনে বিশেষ করে রাজ্য তথা দেশের ভর্তুকি নির্ভার রাজনীতির ধারা অব্যাহত থাকলে ছোট ও ক্ষুদ্র শিল্প দেশের অর্থনীতির গতি শ্লথ পাশাপাশি ছোট ও ক্ষুদ্র শিল্পে গভীরভাবে সংকট নেমে আসবে বলে মত প্রকাশ করা হয়েছে।
রাজ্যে ছোট শিল্পের জন্য সিঙ্গেল উইন্ডো এক জানালা লাইসেন্সিং ব্যবস্থা চালু হওয়ার কথা বললেও এখনো সেই ব্যবস্থা চালু হয়নি বলে অভিযোগ করা হয়।
ভারী শিল্পের মত ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ মাসুল
সমান করার দাবি জানানো হয়।
সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয় শিল্পে মুনাফার হার ৫ থেকে ৭ শতাংশ কমে আসায় এই শিল্পের সঙ্গে যুক্ত বেকারী শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কঠিন সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এই শিল্পের উপর এর উপর নিয়ন্ত্রণ মূলক ব্যবস্থা চাপানো হলে বেকারী কারখানা গুলি বন্ধের মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *