মালদা, নিজস্ব সংবাদদাতা:–আবারো ডিম থেরাপির ছবি উঠে আসলো মালদহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বামনগোলা ব্লক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাছে তৃণমূলের আমলে বামনগোলা ব্লক আইএনটিটিইউসি-র সহ-সভাপতি ছিলেন টিঙ্কু কুন্ডু। তার উপরে ‘ডিম থেরাপি’ দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় । তবে এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।
ভিডিওটি পোস্ট করে একাধিক অভিযোগও লেখা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, পাকুয়াহাটের এক ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা’-র উপর এই ‘ডিম থেরাপি’ হয়েছে। পাশাপাশি জমি মাফিয়া এবং পাকুয়াহাটকে দুর্নীতির আতুরঘর বানানোর মতো বিভিন্ন অভিযোগও পোস্টে করা হয়েছে। পোস্টদাতার তরফে আরও দাবি করা হয়েছে, ভবিষ্যতে এমন আরও ভিডিও সামনে আসতে পারে।অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি। ভিডিওটি ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল নেতার উপর ‘ডিম থেরাপি’র দাবি, ভাইরাল ভিডিও ঘিরে মালদায় চাঞ্চল্য।












Leave a Reply