মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবা সমপনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা হবিবপুর মন্ডল ৩ উদ্যোগেরক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর সেবা সংকল্প বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে সে পরিপেক্ষিতে রবিবার হবিবপুর মন্ডল ৩ ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। এ রক্তদান শিবিরে প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মন্ডল দিন সভাপতি সঞ্জীব সরকার, সহ যুব মোর্চার সভাপতি ও অন্য কার্য কর্মীরা।
প্রদীপ প্রজ্জ্বলনের পর রক্তদান কর্মসূচি, হবিবপুর মণ্ডল-৩ যুব মোর্চার উদ্যোগে শিবির।












Leave a Reply