ইসলাম ধর্মীয় শিক্ষা, মানবতা ও ঐক্যের বার্তা, তুলসী বেড়িয়া দরগা শরীফে দিনভর ধর্মীয় শিক্ষা শিবির।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসী বেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে, পীরে কামেল শাহ্ সূফী সাধক আব্দুল হামিদ আলী খান রঃ আঃ সাহেবের মাজার শরীফ প্রাঙ্গণে।আজকে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে পীরের সিলসিলা মোতাবেক পরিচালিত হয় ইসলাম ধর্ম সম্পর্কে বিশেষ শিক্ষা, সচেতনতা, মানবতা, ঐক্য, সংহতি, সেবা কর্ম নিয়ে আলোচনা করেন পীর রফিকুল ইসলাম খান, পীরজাদা সহিদুল ইসলাম খান, পীরজাদা আমীরুল ইসলাম খান, পীরজাদা আবেদুল ইসলাম খান প্রমুখ।নাত, গজল পাঠ করেন দরবারের ভক্ত দল।এদিনের বরণীয় ও স্মরণীয় ইসলাম ধর্মীয় শিক্ষা শিবিরে, দেশের বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা সমবেত হন বলে জানান সভাপতি এম ডি মোক্তার আমাদের প্রতিনিধিকে। এলাকায় গিয়ে দেখা গেল উপস্থিত জনদের শ্রদ্ধা ,ভক্তি, ভালবাসায় ইসলাম ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও দশের সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর। সকলের শিক্ষা,সুখ, শান্তি,মঙ্গল, সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানান হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার জনাব সেখ নিসার হোসেন আব্দুল আহাদ, লাইট বাবু। উপস্থিত সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয় বলে জানান শুভাকাঙ্ক্ষী পারের সম্পাদক রঘুনাথ কোঁড়া আমাদের প্রতিনিধিকে। বিশ্ব জাহানে শান্তি ও সকলের মঙ্গল কামনায় হজ্জে যাচ্ছেন, দরগা শরীফের পীর রফিকুল ইসলাম খান ও সহধর্মিণী সহ একদল ভক্ত, মুরিদান বলে জানান প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *