পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গরু পাচারের অভিযোগে পুলিশের বড়সড় অভিযান! পিকআপ ভ্যান-সহ উদ্ধার ৬টি গরু, গ্রেপ্তার ১, পলাতক ২। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ভূতাশোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পিকআপ ভ্যানে করে গরু পাচার করা হচ্ছে বলে খবর পেয়ে অভিযানে নামে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অভিযানে পিকআপ ভ্যান-সহ মোট ছয়টি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে আরও দু’জন পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
ধৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ গায়েন। তাঁর বাড়ি কাঁচডহরী এলাকায়। ধৃতকে এই দিন গড়বেতা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গরু পাচার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
ভোররাতে পুলিশের অভিযান, চন্দ্রকোনারোডে পিকআপ ভ্যান-সহ উদ্ধার ৬টি গরু।












Leave a Reply