পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত পাথরপাড়া অঞ্চলের বনকাটি গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পূর্ণিমা সরেন। বয়স আনুমানিক ৩৬ বছর। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পূর্ণিমা সরেনকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেই নির্যাতন চরমে পৌঁছয়। আর তার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের তরফে। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালতোড় থানার পুলিশ। উদ্ধার করা হয় গৃহবধূর দেহ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঠিক কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে? এর নেপথ্যে কি সত্যিই শ্বাসরোধ করে খুনের ঘটনা, নাকি রয়েছে অন্য কোনও কারণ? সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এখন তদন্তের গতিপ্রকৃতির দিকেই নজর রয়েছে।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ।












Leave a Reply