নালাগোলা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক ও মুরগী বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে মৃ/ত ২, আহত ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নালাগোলা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক ও মুরগী বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে মৃ/ত ২, আহত ১।
লক্ষ্মীপুজোর মধ্যরাতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুল সংলগ্ন রাজ্য সড়কের মোড়ে বাইক ও পোল্ট্রি মুরগী বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃ/ত্যু হল দুই যুবকের। গুরুতর আহত আরও এক যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর্ মৃতদের রাতে নিয়ে যাওয়া হয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। এরপর সোমবার মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠায় হবিবপুর থানার পুলিশ।জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর মেলা দেখতে ৯ মাইলের দিকে যাওয়ার উদ্দেশ্যে হবিবপুর থানার সিংড়া থেকে বাইকে রওনা হয়েছিলেন তিন যুবক। রবিবার রাত প্রায় ১২ টা নাগাদ কেন্দপুকুর হাইস্কুল সংলগ্ন মোড়ে উল্টো দিক থেকে আসা মিনি ট্রাকের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। বাকি দুজনকে বুলবুলচণ্ডী আর. এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক যুবকের মৃত্যু হয়। আহত যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃতদের পরিচয় রোহিম বর্মন (১৯), বাড়ি হবিবপুর থানার ধুমপুর অঞ্চলের বিনাকইল এবং সুজয় বর্মন (১৮), বাড়ি কানতুর্কা অঞ্চলের সিংড়া গ্রাম। আহত যুবকের বাড়ি মঙ্গলপুরা অঞ্চলের কালনা জামালপুর গ্রামে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাইক ও মিনি ট্রাকটি আটক করে হবিবপুর থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে বাইকটি সিংড়া থেকে ৯ মাইলের দিকে যাচ্ছিল। আর মুরগি বোঝাই মিনি ট্রাকটি পাকুয়া থেকে মালদার দিকে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *