গড়বেতার সভা থেকে শীলাবতী নদীতে লোখাটাপোল তৈরির ঘোষণা, যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশায় একাধিক গ্রামের বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্থানীয়দের মতে, এই পোল তৈরি হলে শুধু কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, একাধিক জেলার সঙ্গে যোগাযোগের পথও সুগম হবে। পাশাপাশি কৃষিপণ্য-সহ বিভিন্ন সামগ্রী আমদানি ও রপ্তানির সুযোগ বাড়বে। যার ফলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামোও আরও মজবুত হতে পারে।
আর এবার রাজ্যে পালাবদলের পর গড়বেতায় প্রথম রাজনৈতিক সভা করতে এসে শীলাবতী নদীর উপর লোখাটাপোল তৈরির ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর এই ঘোষণার পরই খুশির হাওয়া নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে।
তবে শুধু ঘোষণা নয়, এবার দ্রুত কাজ শুরু হোক, বাস্তবে তৈরি হোক পাকাপোক্ত সেতু—এমনটাই দাবি স্থানীয়দের। এখন দেখার, দীর্ঘদিনের এই স্বপ্ন কবে বাস্তবের মুখ দেখে! কবে নৌকোর ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে মুক্তি পান খড়্কুশমা এলাকার কয়েকটি গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *