বহরমপুর, নিজস্ব সংবাদদাতা: অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বহরমপুরে অনুষ্ঠিত হল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটরস ইউনিয়নের বর্ধিত সভা। আজ সকাল ১১টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় রাজ্য কমিটির আহ্বানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অ্যাম্বুলেন্স চালক ও অপারেটররা উপস্থিত হন।
সভায় অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চালক ও অপারেটরদের দাবি এবং পরিষেবার সঙ্গে যুক্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের উপস্থিতিতে সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও মতবিনিময় হয়।
অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।