বংশীহারী থানার মির্জাতপুর এলাকায় এক শ্রদ্ধা অনুষ্ঠানে ওই যুবক এলাকার মহিলাদের বন্দুক দেখিয়ে ভয় দেখান, মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হল।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলাদের দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। গতকাল রাত্রে বংশীহারী থানার মির্জাতপুর এলাকায় এক শ্রদ্ধা অনুষ্ঠানে ওই যুবক এলাকার মহিলাদের বন্দুক দেখিয়ে ভয় দেখান। মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হলে ওই যুবকের গাড়ি ভাঙচুর করে স্থানীয় মহিলারা যুবককে গণপিটুনি দেন। পরিবর্তিত বংশীহারী থানার পুলিশ যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *