নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কাকতালীয়ভাবে হলেও এটাই এটাই বাস্তব, ৮ জন সন্তান জন্ম দেওয়া মায়ের মধ্যে তিনজনেরই জমজ জমজ সন্তান প্রসব হয়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি এই ঘটনা নজিরবিহীন।
সিজারিয়ান সেকশনে ভর্তি থাকা সন্তানসম্ভাব্য আট জন মায়ের মধ্যে সফল অস্ত্রোপচার হয়ে সুস্থ স্বাভাবিক নবজাতকের জন্ম দিয়েছেন প্রত্যেকেই। তবে প্রত্যেকের ক্ষেত্রেই বেশ কিছু আশ্চর্যের বিষয় লক্ষ্য করা গেছে।
কাকতালীয়ভাবে হলেও এই আটজন মায়ের মধ্যে তিনজনের নাম প্রিয়াঙ্কা, দুজনের পদবী দে ওপর একজনের দত্ত। দুজনের নামই সোমা যদিও একজনের পদবী হালদার। এত গেলো নামের ক্ষেত্রে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নদীয়ার শান্তিপুর হরিপুর থেকে আগত সোমা হালদার মন্ডল সুস্থ স্বাভাবিক জমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, হুগলির পোলবা থেকে আগাত টোটা সরকার দুটি জমজ পুত্রের জন্ম দিয়েছেন, অন্যদিকে উত্তর ঘোড়ালিয়া থেকে আগত মিতা বিশ্বাস যমজ দুই সুস্থ স্বাভাবিক পুত্র সন্তানের জন্মদেন।
তবে সকল খুশিকে ছাপিয়ে গেছে বাগদেবীপুর এর থেকে আগত লতিকা প্রামানিকের পুত্র সন্তান হওয়ার কারণে। কারণ তার বয়স ৩৯ বছর দীর্ঘ ২১ বছর তারা এই সুদিনের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন ডাক্তার দেখিয়েও মিলছিলো না ফল। অবশেষে গাইনোকোলজিস্ট ডঃ পবিত্র বেপারীর তত্ত্বাবধানে সফল অস্ত্র প্রচারের মাধ্যমে এই অসম্ভব সম্ভব হয়েছে। তবে এই কাকতালীয় ঘটনায় গাইনোকলজিস্ট ডঃ পবিত্র বেপারী জানিয়েছেন, তিনি বিগত দিনেও বিরল থেকে বিরল অস্ত্র প্রচার করেছেন, কিন্তু এই ধরনের অবাক করা কাণ্ড কখনো অনুভব করেননি তিনি।
৮ জন সন্তান জন্ম দেওয়া মায়ের মধ্যে তিনজনেরই জমজ জমজ সন্তান প্রসব হয়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি এই ঘটনা নজিরবিহীন।












Leave a Reply